| কবিতা | ময়না আমার ময়না |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর ২০২২, রাত |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি |
ময়না আমার ময়না
----------------------------
------নজরুল ইসলাম খান
ময়না আমার ময়না,
কথা কেন কয় না ?
গলায় দিয়ে সাতনরি হার ,
চুপটি করে রয় না।
হাত বাড়ালে দুনিয়া মেলে,
মন বাড়ালে কী ?
পা বাড়ালে তালে তালে
নাচে ময়নার ঝি।
ময়না ওরে সোনার ময়না,
মান করিস না।
যখন তখন ইচ্ছে মতন
বায়না ধরিস না ।
১৫/০৯/২০২২
টুটপাড়া, খুলনা