কবিতা বুক ভরা ভালবাসা
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ
Review This Poem

বুক ভরা ভালবাসা
————————
———-নজরুল ইসলাম খান

বুক ভরা ভালবাসা ,
চোখ ভরা জল ।
তারই মাঝে বিরাজ করে
কেন এত ছল ?
আকাশ ভরা চন্দ্র তারা ,
সাগর ভরা পানি ।
ভালবাসায় তবু কেন
এত কানাকানি ?
গৃহ ভরা বন্ধু-স্বজন,
জগৎ ভরা প্রাণী।
সকলের ভালবাসা
হোক জানাজানি ।

১৪/০৮/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted