কবিতা বিয়ের শর্ত
কবি নজরুল ইসলাম খান
সময় মে ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

বিয়ের শর্ত
——————
——-নজরুল ইসলাম খান

আইন উদ্দীন মেয়ে দেখতে
গেল একটি অর্থে ।
বিয়ে করবে কন্যা যদি,
রাজী থাকে শর্তে ।
বিনা তেলে রাঁধতে হবে,
তেলের ভীষণ দাম ।
গ্যাসের বাজার নিত্য বাড়ে ,
নেবে না তার নাম।
ঘরের চালের ভাত খাবে ,
কিনবে না চিকন।
ভীনদেশীদের সংস্কৃতি
চলবে না শিখন ।
সিজার করা চলবে না ,
সন্তান হবে গেহে ।
বুকের মধু দুধ খাওয়াবে
পরম আদর স্নেহে ।
শশুর -শাশুড়ী নিয়ে
থাকবে একই সাথে ।
মেনে নিতে পারবে কি না
বলো মেয়ে তাতে ?
টেলিভিশন- মোবাইলও
সবসময় না পাবে ।
সংসারের কাজ কর্মে
মনটি দিতে হবে ।
তার এসকল শর্তে মেয়ে
রাজি থাকলে পরে ।
বিয়ে করে কন্যারে
নিয়ে যাবে ঘরে ।
শর্ত শুনে মনে মনে
কড়মড়িয়ে রাগে ।
আস্তে করে কন্যা বলে,
ভেবে দেখি আগে ।

১৩/০৫/২০২২
টুটপাড়া , খুলনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted