কবিতা প্রকৃত মূল্যায়ণ
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর, ২০২১, রাত
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

প্রকৃত মূল্যায়ণ
————————-
——————নজরুল ইসলাম

সম্মুখে করা প্রশংসা,
সে তো প্রশংসা মোটেও নয় ।
চাপে পড়ে করা গুণকীর্তন,
মোসাহেবি নিশ্চয় ।
স্বার্থের জন্য কাছে এসে
পরম আপন হওয়া ।
স্বার্থ ফুরালে কেটে পড়ে
আর না যায় পাওয়া ।
এমন সব বন্ধুকে তো
বন্ধু কেউ না বলে ।
বসন্তের কোকিল বটে
এদের বলা চলে ।
মুখে মধু অন্তরে বিষ ,
মানুষের মধ্যে খবিশ ।
এক হাত গলায় আর হাত পায় ,
বিপদে দেয় শিস ।
লোক দেখানো ভালো কাজ ,
ভালো নয় ওরে !
স্বার্থে যখন ব্যাঘাত ঘটে,
তখনই ক্ষতি করে ।
প্রকৃত ভালো কাজের
স্বীকৃতি পাওয়া ভার ।
গুণীর কদর সহজে কেউ
করেনা স্বীকার ।
অপরের দেয়া বাহবায় ,
পরম তৃপ্তি নেই ।
নিজ কাজে নিজে স্বীকৃতি দিলে ,
প্রকৃত মূল্যায়ণ সেই ।

০৭/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted