কবিতা পুষির ছড়া
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২২, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি
Review This Poem

পুষির ছড়া
—————–

———নজরুল ইসলাম খান

ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে ,
গাছের পাতায় টানা ।
পাতার ফাঁকে নড়েচড়ে ,
তিনটি পাখির ছানা ।
পুষি এসে শিকার ধরার
করছে তালবাহানা ।
খুকিমনি ব্যাপার দেখে
বলছে না না না না ।
পুষির জন্য পাখির ছানা
একেবারে মানা ।
দুষ্ট পুষির বিচার হবে ,
ফের যদি দেয় হানা ।
পুষি বলে, ধুত্তুরি ছাই,
সেতো আমার জানা।
আমি শুধু দেখতেছিলাম,
কোন পাখিটা কানা?
পাখির ছানা নিচে নেমে
কুড়িয়ে খায় দানা।
মা পাখিটা খুশি ছড়ায় ,
ঝাপটিয়ে তার ডানা ।

২০/০৭/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted