| কবিতা | নিশ্চিন্দিপুর |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২৩, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী |
নিশ্চিন্দিপুর
—————-
—-নজরুল ইসলাম খান
জলের মধ্যে সাঁতার কেটে
পেলাম একটা হাঁড়ি ।
হাঁড়ির গায়ে লেখা আছে
নিশ্চিন্দিপুর বাড়ি ।
বাড়ি তো নয় যেয়ে দেখি
পাখি থাকার বাসা ।
বাসার ভিতর একগাদা লোক
গায়ে গায়ে ঠাসা ।
সালাম দিয়ে জানতে চাইলাম
কেমন আছো ভাই ?
বললো তারা সুখ জানি না,
দুঃখে ও যে নাই ।
মিলে মিশে আছি সবাই
আজন্মকাল ধরে।
সবার জন্য সবাই বাঁচি,
মরি সবার তরে।
৩০/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা