কবিতা নারী আটকে
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বাংলাদেশ
Review This Poem

নারী আটকে
——————
–নজরুল ইসলাম খান

নারী আটকে না সীমাহীন ক্ষমতায়,
নারী আটকে না অঢেল অর্থ বিত্তে ।
নারী আটকে না কৃত্রিম ভালবাসায়,
নারী আটকে না অহংকারীর চিত্তে ।
নারী আটকে না দুনিয়া জোড়া খ্যাতিতে,
নারী আটকে না জৌলুশ সাজসজ্জায় ।
নারী আটকে না সুন্দর চেহারায় ,
নারী আটকে না কৌশলের কুকব্জায় ।
নারী আটকে না কথিত সমাধিকারে,
নারী আটকে না মিছিল কিংবা সভায়।
নারী আটকে না আইন ও আদালতে ,
নারী আটকে না একতরফা সাধনায় ।

নারী হারিয়ে যায় অসম্মান- অবহেলায়,
নারী হারিয়ে যায় আঁখি জলের বন্যায় ।
নারী হারিয়ে যায় লোলুপ দৃষ্টির প্ররোচনায় ,
নারী হারিয়ে যায় অশালীন যৌনতায় ।
নারী হারিয়ে যায় উশৃংখল -নগ্নতায় ,
নারী হারিয়ে যায় কামুকের কামনায় ।

রহস্যময় নারীকে সহজে কি বাঁধা যায়?
সে শুধু আটকে পারষ্পরিক সম্পর্কের আস্তায় ।
নারী শুধু আটকে ধর্মীয় অনুশাসনে লালিত
হাজার বছরের ঐতিহ্যের আবহাওয়ায় ।
নারী আটকে তার আত্ম সম্মানের প্রাপ্যতায়,
নারী আটকে সংসারের বেড়াজালে সন্তানের মায়ায়।
নারী আটকে আত্মীয় স্বজনের স্নেহ মমতায়।
নারী আটকে স্বামীর বাহুডোরে, নিখাদ ভালবাসায় ।

১৩/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted