| কবিতা | দেশপ্রেমিক |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর ২০২৩, বিকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
দেশপ্রেমিক
—————-
—–নজরুল ইসলাম খান
চলি আমি হাওয়ার তালে,
পরের টাকার পান গালে।
ভাত পেতাম না এককালে ,
বেগম পাড়ায় বাড়ি হালে ।
আমি পরম দেশ প্রেমিক ,
কিচ্ছু হয় না যে গালি দিক।
বন্ধু আছে এদিক সেদিক,
সুনাম রয়েছে চারদিক।
দেশের সম্পদ লুটি পুটি,
সুযোগে পেলে বিদেশ ছুটি ।
ধরতে চাইলে চেপে টুটি,
দেখবে না কেউ এ পা দুটি।
২৬/০৯/২০২৩