কবিতা তবু তুমি জাগলে না
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় বিরহ, মৃত্যু, রূপক
Review This Poem

তবু তুমি জাগলে না
—————————–
——-নজরুল ইসলাম খান

তিমির রাত্রি কেটে যেয়ে ,
জাগে ভোরের আলো ।
মুয়াজ্জিনের কন্ঠ ভাসে,
প্রার্থনাই ভালো ।
পশুপাখি জেগে উঠে,
গায় স্রষ্টার মহিমা ।
মানুষ হয়ে ঘুমে থাকলে ,
তবু তুমি জাগলে না ।
বৃক্ষরাজি -তারকারা ,
সেজদায় থাকে রত ।
মানুষ হয়ে দেখাও শুধু ,
অজুহাত সব যত ।
বেদনার এই বালুচরে
তাসের ঘরটি করে ।
মনে করছ বসত করবে ,
অনাদিকাল ধরে ।
কিন্তু, যখন দেখবে শেষে
সবই এলোমেলো ।
পরাজয়ই ঘিরবে এসে
যত ভালো খেলো ।
সময় থাকতে তাইরে ও মন ,
আলোর পথটি ধর ।
প্রতিদিন না মরে তুমি
একবার শুধু মর ।

২০//১০/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted