| কবিতা | খাওয়াখায়ি |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
খাওয়াখায়ি
—————-
–নজরুল ইসলাম খান
হরিণে খায় তৃণলতা ,
মাংসাশী খায় মাংস ।
পাখিরা খায় শস্য দানা,
মাছে খায় তার অংশ ।
ছাগল না কি সব কিছু খায়,
কথাটা কি সত্য?
সকল ক্ষেত্রে কিছুতেই
নয় যে তা স্পষ্ট ।
মানুষে খায় নেশার বস্তু,
সুদ- ঘুষ ও কত কী।
অন্য জীবে খায় এ সকল,
আছে কি তার প্রমাণটি ?
বিশজনেরটা একলা রাখে,
মানুষ নিজের ভান্ডে ।
দশ জনেরটা একজনে খায় ,
অন্য সবাই কান্দে ।
অন্য জীবে যেটুক খাবে,
সেটুক শুধু রাখে ।
মানুষ কেবল অধিক সম্পদ
ভোগে ব্যাস্ত থাকে ।
০৪/০৮/২০২৩
টুটপাড়া, খুলনা