| কবিতা | ইলিশ |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর , ২০২৩ সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
ইলিশ
———-
—নজরুল ইসলাম খান
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ কোথায় থাকে?
ইলিশ থাকে জোয়ার ভাটায়,
ভরা নদীর বাঁকে ।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ দেখতে কেমন?
ইলিশ হলো মায়ের গলার
রূপার গয়না যেমন।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ কারা খায় ?
ইলিশ তো খায় তারা, যাদের
সাদা জামা গায়।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ,
ইলিশ খেতে চাই ।
ইলিশ ভরা কাঁটা শুধু ,
ইলিশ খেতে নাই ।
০১/১০/২০২৩
টুটপাড়া , খুলনা