| কবিতা | অলীক ভালোবাসা |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | নভেম্বর ২০২১, রাত |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রতিবাদ, প্রেম |
অলীক ভালোবাসা
————————-
———–নজরুল ইসলাম খান
আমায় বন্ধু তুমি অনেক ভালোবাস,
ভালোবাসার ফুল ফোঁটাতে নিত্য দ্বারে আস।
আমার জন্য আনতে পার সাপের মাথার মণি ,
দিতে পার সাত রাজার ধন হিরে মানিক চুনি ।
আমায় নিয়ে ঘুরতে পার সাগর- মরু -গিরি ,
উড়তে পার আমায় নিয়ে সপ্ত আকাশ জুড়ি ।
আমার জন্য দিতে পার পাহাড় থেকে লাফ ,
হৃদয় চিরে দেখাতে পার প্রণয় পরিমাপ৷।
কিনতে পার আমার জন্য ময়ূর সিংহাসন ,
আমায় বিনা দিতে পার জীবন বিসর্জন ।
আমার জন্য করতে পার এই সেই কত—কী ,
নতুন নতুন বাহারি সব প্রতিশ্রুতি ।
কিন্তু, বন্ধু আমি যে চাই বাধতে কুড়ে ঘর ,
বাস করতে চাই তোমায় নিয়ে শুধু জীবন ভর ।
ঘর বাধার কথায় তুমি এমন তেমন কর ,
ভালো বাসা বন্ধু তোমার এ কেমনতর ।
আমি করি তোমায় নিয়ে বেঁচে থাকার আশা ,
তুমি বন্ধু দেখাও আমায় অলীক ভালোবাসা ।
০২/১১/২০২১
টুটপাড়া , খুলনা