| কবিতা | অজ্ঞতা |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর, ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া , খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
অজ্ঞতা
—————-
—–নজরুল ইসলাম খান
যা তা নিয়ে আমি লিখি কবিতা ,
হলো কি হলো না, ভাবি না তা।
নিজেকে মনে করি কিছু একটা ,
নিশ্চয় এ আমার মুর্খতা ।
অজ্ঞতায় হীরা ভেবে কাঁচ করি জড় ,
নিজেকে মনে করি ধনী অনেক বড় ।
হীরা গুলো মাড়িয়ে যাই হয়ে জড়সড়,
এ কেমন বুদ্ধি আমার নিন্মতর।
এই নিয়ে চারিদিকে করি প্রচার ,
ন্যায্য প্রাপ্য আমার দাও এবার ।
দিয়েছি আমার যা ছিল দেবার ।
এখন সময় শুধু বুঝে নেবার ।
১২/০৯/২০২২
টুটপাড়া খুলনা