কবিতা শীতে এ সমুদ্রে
কবি নাঈম আহমেদ
সময় ৭ জানুয়ারি ২০১৪
লিখার স্থান শিয়ামেন, ফুজিয়ান প্রদেশ, গণ চীন
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম
Review This Poem

আগেই সেই হাসিমুখ মলিন হয়ে গেছে,
তিক্ততার অভিব্যক্তি প্রকাশ্য অবয়বে।
নিশাচর জীবন এভাবেই চলে যায়…
রুগ্ন মনে আজ ক্লান্তির উল্লাস।
*
হারিয়ে যাওয়া দুঃখ ফিয়ে আসে আবার।
শীতে এ সমুদ্রে বয়ে চলে মৃদু ঢেউ।
সৈকতে আমি খুঁজেফিরি সুখ রতন।
একাকীত্বের চাপে পৃষ্ঠ এ জীবনযন্ত্র।

guest
0 Comments
Newest
Oldest Most Voted