কবিতা মাঝ বয়স
কবি নাঈম আহমেদ
সময় আগস্ট, ২০২৩, দুপুর
লিখার স্থান গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, রূপক

এই মাঝ বয়সটা বড্ড খাপছাড়া,
বৃষ্টি ভালো লাগে এখনো -
তবে ভিজতে ইচ্ছে হয়না আর।

রাত হলে মাঝে-সাঝে আসে পূ্র্ণিমা,
জানালার ফাঁকে এখনো দিই উঁকি,
ঘাসের মাঠে শুয়ে রাত কাটিয়ে দিতে
আজকাল আর ইচ্ছে হয়না।

তবুও আজকাল ফিরে যেতে খুব ইচ্ছে হয়
সেই দূরন্ত কৈশরের উন্মাদ দিন গুলিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted