বাংলা কবিতা, যাত্রাপথে কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা যাত্রাপথে
কবি মিজান মোহাম্মদ
সময় ০৭ ডিসেম্বর, ২০১৯, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

ঘড়িতে সময় বেঁধে দিয়ে- ঠিক সাড়ে চার টা’য়
আয়ু পুড়িয়ে নিজেকে ছুটিয়েছি; তোমার পানে

তোমাকে আয়না ভেবে,
নিজেকে দেখতে গিয়ে
থমকে গেছি কালের মুখোমুখি!

বই ভেবে পড়তে যেতেই-
ভোর হলো, পাতা ঝরলো
অকাল শীতে

নারী – নদী
ভাসিয়ে নেয়…

আহ! গভীরতা
ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি ক্রমশঃ

তুমি এগিয়ে দিচ্ছ হাত,
আমি ধরতে পারছিনা
ঝাপসা হচ্ছো; দৃষ্টির আড়ালে।

চিরতমা; আমার
কোন মিথ্যা প্রতিশ্রুতি – অথবা
কোন আশার বাণী কিঙবা মায়া কান্না – নয়
বরং;
ভালোবাসা রেখো, এভাবেই
আর এভাবেই মনে রেখো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted