বাংলা কবিতা, ভালোবাসা তুমি বাগানের গোলাপ কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা ভালোবাসা তুমি বাগানের গোলাপ
কবি মিজান মোহাম্মদ
সময় ৩০ অক্টোবর, ২০১৯, বিকেল
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
কবিতার বিষয় বিরহ
Review This Poem

‘ভালোবাসা’ তুমি বাগানের গোলাপ,
জড়ায়ু মেলে ফোটে থাকো।

তোমার প্রেমিক ভ্রমর-
দূর থেকে দেখুক
অ
ন্ত
ত
মায়াবী সুরভী;
বাঁচাবে তোমার সম্ভ্রম!

জেনো,
বাগান হারা ফুল-
বুকে আগলে রাখলে’ই সতেজ থাকে না;
ফুলেরও মৃত্যু হয়।

‘ভালোবাসা’ তুমি বাঁচো;
জড়ায়ু মেলে, তুমি বাগানে’ই থাকো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted