বাংলা কবিতা, বিশ্বাস কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা বিশ্বাস
কবি মিজান মোহাম্মদ
সময় ২৫ নভেম্বর, ২০১৯, রাত
উৎসর্গ আমার মা'কে
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

একজোড়া ব্যয়বহুল হাত বয়ে,
শরীর টেনে চলেছি আয়ে’র পথে!

পথ- পথে’ই থাকে,
সময় গলে যায় শুধু
আঁধারের বিচ্ছেদে গলে যায়; বিধবা সকাল
সকাল গড়িয়ে দুপুর,
দুপুর গড়িয়ে রাত।

জেনেছি-
পুরুষ’কে প্রথম বুঝেছে মা, তারপর নারী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted