বাংলা কবিতা, তোমার নামে কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা তোমার নামে
কবি মিজান মোহাম্মদ
সময় ১৫ নভেম্বর, ২০১৯, সন্ধ্যা
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

আগুনে বিড়ি জ্বলে যেতেছে!
ত্রিচক্রযানের সুশীতল বায়ুতে

তোমার নামে মেরুন কালারের ওড়নায়
উড়ে যেতেছে একটি সন্ধ্যা।

জেনো- আমি নিরুপায়, চিরতমা!
ম্রিয়মাণ চাঁদের আলোয়;
ম্লান আকাশ গিলে নিচ্ছে আমাকে
গিলে নিচ্ছে আলো
আমি ঢুকে পড়ছি ক্রমশ চাঁদের ভেতর

ছুটিবারের অযাচিত শোকটুকু তোমাকে দিলাম
আমার এবারের ধোঁয়া জন্মটুকুও নিও-
ভেসে গেছি; ভেসে যাচ্ছি হাওয়ায়….

জেনো- আমি নিরুপায় চিরতমা!
ভালোবেসে; ক্ষণজন্মা সুখে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted