কবিতা জন্মের শত বছরে
কবি মিজান মোহাম্মদ
সময় ২৮ নভেম্বর, ২০১৯
উৎসর্গ বিদ্যালয় আমার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

 সাতাশ এগারো দু’হাজার ঊনিশ
“একটি শত বর্ষ উদযাপন ভেসে যাচ্ছে নাবলিকা বৃষ্টিতে”
(কারা য্যানো বলছে- শতবর্ষী বিদ্যালেয়র সুখস্মৃতি বুকে আকাশ কাঁদছে)

হে শতবর্ষী জ্ঞানের তরী- চিরজীবী হও!

মানুষ গড়;
হে কারিগর-
আলো ঢালো,
ঢেলে যাও
শিক্ষা-জ্ঞান
যুগে যুগে অক্ষয়!

আঠাশ এগারো দু’হাজার ঊনিশ
মনে পড়ে মা; ধূসর- অমলিন; শৈশব
বিদ্যালয়- যেখানে আমি লালিত হয়েছি
গুরু; যিনি আমার ভেতর আলো ঢেলেছেন
বন্ধু- যারা কাঁধে কাঁধ মিলিয়ে; বুকে টেনেছে

তারপর- ছুটে যাওয়া; মিলনের ক্ষণে…

শালা, এতদিন পর!
আয় বুকে; ঝাপটে ধরি
আমাদের কত স্মৃতি
স্কুল পালানো, দুষ্টামির ঘোর
তারপর থেকেই তো পৃথক হলো-
ঘুরে গ্যালো চাকা; জীবনের মোড়।

বহুদিন- বদলেছে কতকিছু
চেহারা, জীবন, ঢেউয়ে ভাঙ্গা নদীর কূল
ভরে গ্যাছে বিবাহিত বান্ধবীর কোল
আর আমার বন্ধুগুলো-
শালারা আগের মতই আছে;
এতদিনের পর বদলায়নি একটুও….

ঘুরে-ফিরে আরো একবার
ফের আশ্রয় আমাদের,
যেখানে আমরা দাপিয়ে বেড়েছি
কাটিয়েছি আমাদের কৈশোর!
মিলন;
শতবর্ষী বট বৃক্ষের ছায়ায়;
আমার, আমাদের প্রিয় বিদ্যাপীঠ-
“আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়”

(বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন এবঙ পূণর্মিলনের স্মৃতি লিপিবদ্ধকরণ সম্পর্কিত একটি অ-কবিতা)

guest
0 Comments
Newest
Oldest Most Voted