বাংলা কবিতা, আমি মরে যাবো কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা আমি মরে যাবো
কবি মিজান মোহাম্মদ
সময় ২৬ সেপ্টেম্বর, ২০১৯, রাত
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
5/5 - (1 vote)

আমি
মরে যাবো।
তোমার বিরহে।
তোমাকে ভালোবেসে।
একদিন আমি মরে যাবো।
তারপর– আমি ঘাস হয়ে জন্মাবো।
প্রতিদিন তুমি যে-পথে হেঁটে যাও, সে-পথে
নিজেকে বিছিয়ে দেবো। তুমি হাঁটবে, পায়ে পায়ে
হেঁটে যাবে সবুজ গালিচায়– আমার নরম বুকের প’রে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted