| কবিতা | সে কি জানে? |
| কবি | মিয়াজান কবির |
| সময় | ২৭শে আগস্ট, ২০২০ |
| উৎসর্গ | মুক্তিকে। |
| লিখার স্থান | সাভার, ঢাকা। |
সে কি আমায় নিয়ে ভাবে?
ভাববে কেন? ভাবার মত তো কিছু করিনি।
সে কি জানে আমি তাকে কত ভালবাসি?
জানবে কিভাবে জানানো হয় নি তো কখনো।
সে কি আমায় নিয়ে স্বপ্ন দেখে?
আমার মত তার সুন্দর বাজে স্বপ্ন দেখার অভ্যাস নেই।
সে কি দিনে আমায় কথা একবার হলেও মনে করে?
তাহার মস্তিষ্কে তুমি ছাড়া অনেক কিছুই আছে।
সে কি তোমাকে দেখতে চায়?
কখনো ই না! সব জিনিসের একটা লিমিট আছে!
সে কি কখনো আমায় ভালবাসবে না?
ভালবাসতে হলে সময় দিতে হয়, তুমি কি দিয়েছ?
চুপচাপ আমি!
রাখিব তাকে নয়নে গোপনে,
সংসার বাধিব আপন স্বপনে।
কেটে যাক জীবন একাকীত্বে যাপনে।