| কবিতা | সংশপ্তক |
| কবি | মিয়াজান কবির |
| সময় | ২৮ই আগস্ট, ২০২০। |
| উৎসর্গ | মুক্তির জন্য। |
| লিখার স্থান | কল্যানপুর, ঢাকা। |
জন্মলগ্ন হতেই এমন হয় না।
দিন যায় দিন আসে,
অপভ্রংশ থেকেই চলিত এর রুপান্তর।
মেঘ দেখেই ঘরে ফিরবার তাড়া,
বৃষ্টিতেও তা থেমে থাকে না।
অক্ষি-নোলকে মুগ্ধতায় পরিপূর্ণ,
অদৃষ্টেই কাছে পাইবার বাসনা।
জয় করিতে হইবেই,
তবে সবাই সর্বে হীরক নয়।
চেষ্টায় মিলে কিছু বন্তু,
মন-প্রানের বেলায় লাগে সাধনা।
যুদ্ধে কেউ পরাজিত হয় না,
আপনিতেই সব চলে যায়।
তাই হালের বিপরীতে চলিতে চলিতে,
নির্ভীক হওয়া ই আপন কামনা।