বাংলা কবিতা, মস্তিষ্কে পীথাগোরাসের উপপাদ্য কবিতা, কবি মিয়াজান কবির | কবিতা অঞ্চল
কবিতা মস্তিষ্কে পীথাগোরাসের উপপাদ্য
কবি মিয়াজান কবির
কাব্যগ্রন্থ মিয়াজান কবির
সময় ৭ই সেপ্টেম্বর, ২০২০।
লিখার স্থান কল্যানপুর, ঢাকা
Review This Poem

গনিত বই পড়ছি না-কি তোমায় জানছি।
পীথাগোরাসের নতুন উপপাদ্য বের হয়েছে,
বিকল্প প্রমান খুজে পাচ্ছি না।

ব্যাপারটা কিছুটা ক্যান্সারের মত,
মৃত্যু ব্যাতীত মুক্তি মিলিবে না।
কোন ঔষধ নেই, নেই কোন চিকিৎসা।
কেমোথেরাপি হয়ত ক্ষীণ-সম্ভাবনাময় কাজ করবে,
বিষয়টা তোমাকে আপন করে পাবার মত।

বৃষ্টি উপভোগ্য হয় সব সময়,
বৈচিত্র্যময় ম্যানগ্রোভেও!
আবার অতিরিক্ত বৃষ্টি বিরক্তির কারন হয়।

রুপার বৃষ্টি হয়ে ঝরছ আমার মস্তিষ্কে,
আমার হৃৎপিণ্ড যেন তার পাশের ই এক জলাশয়।
জলাশয়ও তো ভরে ডুবে যায়।
তেমনি একদিন আমার মস্তিষ্কও বিস্ফোরিত হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted