| কবিতা | প্রেম সন্ধি |
| কবি | মিয়াজান কবির |
| সময় | ১৮ সেপ্টেম্বর, ২০১৭। |
| লিখার স্থান | কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। |
| কবিতার বিষয় | প্রেম, রূপক |
অন্তঃস্থল থেকেই টেনে নিয়েছে।
এখন বহির্গমনের পথ বন্ধ।
আদিম আবেশে পরম আয়েশে,
উন্নত প্রেম স্রোত ধারায় ডুবন্ত।
জোয়ারে টানে আবার উজানে কর্দমাক্ত।
ঈশ্বরে ভাগাভাগি চলে না!
তবুও আশীর্বাদ তোমারই তরে,
আর কষ্টগুলো নিয়ে আমি সন্ধি করি।
তবুও ভাল থাকিব, ভাল রাখিব।
অভিনয় যতই বল, অফুরন্ত ভালবাসিব।