কবিতা বিলীন আশীর্বাদ
কবি মিয়াজান কবির
সময় ১৩ ই জুন, ২০১৮
উৎসর্গ তাকে।
লিখার স্থান চট্টগ্রাম।
সম্পৃক্ততা অনুভুতি
Review This Poem

অস্পষ্টতা নিপুন গভীরতা!
আমি কি বুঝি?
মস্তিষ্কের রক্তক্ষরণও বুঝি না।

নদীর কালো জলে ভেসে আসার সময়,
কচুরিপানা ই আমার শেষ চাওয়া।
নিশিযাপন অদৃষ্ট সব লাগে।
মন ছুয়ে নিয়েছ আমার।

ধর্ম-কর্ম জলাঞ্জলি দিয়ে,
সব বাধা পেরিয়ে এসেছি।
আশীর্বাদ হিসেবে নাও মোরে,
অগ্রগামী তাহা শবদেহে। 

তোমাতেই মুক্তি মিলিবে,
মাঝে তোমাতেই বিলীন হয়ে যায়।

আসবে কি আর?
তুমি ভালবাসা নও,
তুমি পরম অভ্যাস।
তুমি যাহা তাহা ই মোর পুলক নিঃশ্বাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted