বাংলা কবিতা, ৩৬-২৪–৩৬ কবিতা, কবি মারজুক রাসেল | কবিতা অঞ্চল
কবিতা ৩৬-২৪–৩৬
কবি মারজুক রাসেল
কাব্যগ্রন্থ দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

এখানে পৌঁছানো। পৌঁছানোর আগে
অতিমানবের পায়ের নিচের মাটির গল্প
স্বল্প হলেও গুনে আসতে হয়–
শোনার ভেতর দেখা শাবল-কোদাল আর
ঝুড়ি-ভরাটের যে-সব কাজ থাকে,
সে-সব আমরা মাথায় উঠিয়ে নেয়ার পরেও
ধর্মগ্রন্থ অনেক পড়েছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments