কবিতা ডিসেম্বরের সকাল
কবি মানব মন্ডল
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

সকালে আলোর একটা গন্ধ আছে।
কুয়সার পর্দা মুছে,
শিশির বিন্দু চুমু দিয়ে জাগিয়ে তোলে সে,
কতো ভালোবেসে।
সকালে আলোটা নরম নারী মতো।
আশ্রয় দিতে জানে
করে যত্ন।
সকালের আলো
পৃথিবীর শ্বাস প্রশ্বাসে
মিশিয়ে দেয় ভালোবাসার গন্ধ।
জীবনে নিয়ে আসে ছন্দ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted