কবিতা অচেনা সে
কবি মানব মন্ডল
লিখার স্থান কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

আজ   যদিও বড় অচেনা সে
শিশির শব্দের মত নীরবে এসে।
সন্ধায় মতো গেছিলো সে আমাতে মিশে।
আমার  জীবনের অন্ধকারে
ভালোবাসা আলো গেছিলো কড়া নেড়ে।
জৈষ্ঠ্যের দুপুরে লাল বটফলে ভরে।
ভারী মাশুল দিয়েও কি বিশ্বাস কেনা যায়?
একটু অবিশ্বাস এর অসুখ সব সম্পর্ক ভেঙে দেয়।
অভিমানে দিগন্ত জোড়া ভালোবাসারও অন্তহয়।
চেনা সন্ধ্যায় মন পাখি ঘরে ফেরার,  পথ হারায়।
খুব চেনা মানুষটা শহরের ভীড়ে অচেনা হয়,
নিয়ে নতুন কোন পরিচয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted