কবিতা মনের অন্তর্যামী
কবি লতিফুর রহমান প্রামানিক
সময় ২২/৩/২২
উৎসর্গ তোমাকে
লিখার স্থান বাড়িতে
5/5 - (1 vote)

আমাকে কষ্ট দেওয়ার জন্য যে শব্দগুলো,
আওড়াও  তোমার ঠোঁটে মুখে চোখে।
সেই শব্দের স্রষ্ঠা  তুমি নও জানি।
শুধু ধার করে বলো।
আচ্ছা যে মানুষ টা এই শব্দের স্রষ্ঠা।
সে আমাকে চিনতো?
আমার মনের ভিতরে, বাহিরে?
সে কি জাদুকর ছিলো?
সে কিভাবে জানত, তার সেই শব্দ শুনে,
আমার বুকের ভিতর মোচড় দিবে।
খানখান হয়ে কাচের মতো ভেংগে যাবে সব।
সে কিভাবে জানলো?
সে কি মনের অন্তর্যামী?

guest
0 Comments
Newest
Oldest Most Voted