কবিতা প্রতিবাদ
কবি লতিফুর রহমান প্রামানিক
সময় ২৪/৩/২২
উৎসর্গ প্রতিবাদী মানুষকে
লিখার স্থান অফিসে
সম্পৃক্ততা নেপালের কথিত আন্দোলনের প্রেক্ষিতে
4/5 - (3 votes)

মানুষ প্রতিবাদী হলে খুব মুস্কিল।
কেউ নেমে আসে রাস্তায়,
প্লাকাড ফেস্টুনে ছেয়ে যায় বুক।
কেউ তুলে নেয় কলম,
আগুন জ্বালায়  শব্দের বানে।
কেউ  রঙ তুলির আঁচড়ে,
বীভৎসতা  আঁকে মুখ।
মানুষ প্রতিবাদী হলে মুস্কিল,
ঘরকুনো নারীর কি করার আছে?
ছেড়া অন্তবাস, রজঃস্বলা কাপড়,
উলংগ রাস্তায় অলিতে-গলিতে,
টাংগিয়ে রেখে রেখে নাপাক করে ক্ষমতা,
আর কিভাবে মানুষ প্রতিবাদ করে?
নিঃলজ্জ ক্ষমতাবান সেই অন্তবাস সরিয়ে সরিয়ে,
যখন টিকে রাখে ক্ষমতা,
তাহলে কি সব মানুষ প্রতিবাদের জন্য
উদোম শরীরে একদিন  দাঁড়াবে?
সেদিন কি লজ্জিত হবে ক্ষমতা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted