কবিতা পরিচর্যা করি বলে
কবি লতিফুর রহমান প্রামানিক
উৎসর্গ তোমাকে
লিখার স্থান অফিসে
3.7/5 - (3 votes)

তোমাকে পরিচর্যা করতে কমতি রাখিনা,
যেভাবে তুলসী  গাছের প্রতিটি পাতার,
কালো ছোপধরা বিচ্ছিরি দাগ গুলো,
নখের চারা দিয়ে রোজ রোজ,
খুদে খুদে তুলে, কুমারী করে তুলি।
আমার নখের ভয়ে পোকাগুলো,
ডিম পাড়া ভুলে গিয়ে,
স্ত্রী লোকের মতো গর্ভবতী তকমা,
নিতে পারেনি কোনদিন।
পোকা গুলো কুমারী হয়ে,
আজ কতো সুন্দর জানো।

তোমাকে সেভাবেই পরিচর্যা করে করে,
তরতাজা তুলসীপাতার মতো,
উপভোগ্য করে গড়েছি আমি।
আমার পরিচর্যার ভয়ে,
তোমার শরীরে আর কেউ ডিম পাড়েনা বলে,
তুমি ও চিরকাল পোকাগুলোর মতো,
কুমারী হয়ে যাচ্ছ দিনদিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted