কবিতা দুঃখ দিবে?
কবি লতিফুর রহমান প্রামানিক
সময় ১০/৮/১৯
উৎসর্গ প্রিয় কেউ
লিখার স্থান বাড়িতে
5/5 - (2 votes)

প্রিয়  খুব রেগে আছো জানি।
যে তুমি রোজ রোজ তোমার ভগবানের কাছে,
নতমুখে কত শান্তি আমার জন্য মাগো,
সেই কারণে কতকাল ধরে ভালো আছি আমি।
আজ প্রিয়  খুব রেগে আছো জানি।
আজ যদি দু হাত মুড়ে,
হাটু গেড়ে।
তোমার ভগবানের মুখোমুখি বসো।
ভগবান কে সব বলে দিবে?
আমার অনাচার, অপমান?
একরাশ কুস্রী অভিযোগ?
তবুও একবার।
আজও আমি ভালোবাসি তাও বলো।
তোমার ভগবান সব জানে জানি।
তবু্ও কি তোমার ভগবান আমাকে দুঃখ দিবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted