কবিতা তুমি ও কি?
কবি লতিফুর রহমান প্রামানিক
সময় ৪/৮/২০
উৎসর্গ প্রিয় কেউ
লিখার স্থান বাড়িতে
3.7/5 - (3 votes)

তুমি ও কি?

হে মনুষ্যকুল,
হে জগতের সব বেঁচে থাকা মানুষ।
এত পরিপাটি, আমার ভালোবাসার মতো নিখাঁদ,
কারুমন্ডখচিত, অপরুপ সুন্দর, মমতায় মাখানো,
জগতের সব অট্টালিকা, বাগান, আর পৃথিবী।
একথালা জোস্না মাখা চাঁদ,
শীতের কুয়াশা আর রৌদ্র দুপুর।
আর তোমাদের সব অশ্রুসিক্ত মুখ।
সব রেখে গেলাম,
দেখে রেখো।
কত আঁকড়ে থেকে যেতে চেয়েছিলাম,
আমার প্রিয় মানুষের হাত।
থেকে যেতে চেয়েছিলাম, তোমাদের নাগপাশে,
আজ চলে যেতে প্রস্তত।
যেতে হলো।
সব রেখে গেলাম।
নিঃস্ব হস্তে, নিঃশব্দ মুখে।
দেখে রেখো।
এভাবে একদিন আমার কবর পাশে,
তুমি যেদিন ঘুমাতে আসবে,
পাশ ফিরে না হয়,
সব খবর জানব,
আজ যা রেখে গেলাম।
তোমাদের হাতে।
তুমি ও কি আমার মতো নিঃস্ব হাতে ফিরবে?
আমায় কিন্তু বলবে?
মনে রেখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted