| কবিতা | তিলোত্তমা বিচ্ছেদের রাতে |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| সময় | ৪/৮/২০ |
| উৎসর্গ | প্রিয় কেউ |
| লিখার স্থান | বাড়িতে |
যেন বহুবছরের বিচ্ছেদ চেয়ে নিয়েছিলাম,
অরুচি এসেছিলো সুখে।
দুঃখ তাপে তাপাতে চেয়েছি বুকে।
খুব বেশি প্রয়োজনীয় হয়ে ছিলো সেদিন,
ভালোবাসার ভীষণ ভারে ন্যুব্জ হয়ে পড়ি।
তোমার অনাদর পেতে,
বড় ব্যাকুল হয়ে হয়ে
লোভী হয়ে পড়ি।
তিলোত্তমা তুমি চলে যাওয়ার পরে।
অনাথের মতো গরীব হয়ে হয়ে যাই,
কবিতার ছন্দ হারিয়ে।
যেন নক্ষত্রের পতন ঘটে,
টুপ করে, জল ফোঁটার মতো।
অচেনা হই,
তিলোত্তমা আমাদের বিচ্ছেদের রাতে।