| কবিতা | একা |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| সময় | ১০/৮/১৯ |
| উৎসর্গ | প্রিয় কেউ |
| লিখার স্থান | বাড়িতে |
ইদানীং বড়ো একা হয়ে যাই, তোমার অনিচ্ছা একা করে আমায়,
অস্তিরতা ইচ্ছে করে আমার হাতে তুলে দেয়।
আমার নিঃসঙ্গতা তুমি রচি দিয়েছ নিশিদিন,
চোখ আমার ম্রিয়মান, বুজি দেখা নেই কতদিন।
ভালো বেসেছি তার অস্থি মজ্জা সহ, অনাদর, অবহেলা,
চুপ থেকে আমার থেমে দিয়েছ কথামালা।
এই যে একা একা হয়ে বসে আছি, পথের যাত্রী আমি একা,
জানি সে আসবে না, শাস্তি আমার একা থাকা।
একা করেছ বলে, আবেগ কুড়িয়ে লিখছি কবিতা,
তুমি যে ভালো নেই, তবুও রেখেছ একা, আমার মন বলে তা।
তুমি নেই বলে, মনকে তোমায় কিভাবে আড়াল করে রাখি?
একা রেখেছ বলে ভাবছি বেশি, নিশিদিন নিরালায় থাকি।
ভাবছ তুমি, একা রেখেছ বলে, মুছে যাবে তোমার নাম,
কুড়ে কুড়ে শুধু মরে যাব, জেনে রাখ তার পরিনাম।
একা একা পুড়ে মারবে আমায়, ভেবেছিলে কি প্রথম দেখায়,?
তাহলে কেন বল আজ ইচ্ছে করে রেখেছ নিরালায়?।
তোমাকে মনের ঘরে কিভাবে বল আড়ালে রাখি?
যেটুকু প্রেম ছিল, রাখিনি ত কিছু হাতে, কিছু নেই বাকি।
আজও যদি বল, শান্ত হও। এমন করো না গো তুমি আর,
তবে বল আমি কেন একা?
সেই প্রস্নের জবাব শুনাবে কি তুমি তার?