কবিতা আর কোথায় যাবে?
কবি লাবিবা ইরম
সময় ২৪/৪/২৬
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

এক দুপুরে ঝুলে পড়ে অলস বিকেল।
তোমার আমার আসা-যাওয়া,
নিত্য-নতুন বাহানায়।
বাড়ির পথের পাশে ফুটে থাকে ঘাসফুল।
আমি জানি তুমি পথটা হারিয়ে ফেলো মাঝে মাঝে,
তবুও নির্দ্বিধায় নেমে যাও রাস্তায়!
এভাবে পথে বের হয়ো না!
আমার কাছে না আসলে আর কোথায় যাবে?
কার কাছে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted