কবিতা বোঝাপড়া
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় অন্যান্য
3.7/5 - (8 votes)

আমার একটা জীবন আমি অভিমান করে কাটাইয়া দেবো, তোমারে ভুলে যাইতে চাবো কিন্তু যাবো না- গলায় কাঁটা হইয়া তুমি আটকাইয়া থাকবা, তোমারে ডাক দিতে যাবো কিন্তু পারবো না, ধরতে যাবো পারবো না, তোমার চারদিকে কাঁটাতারে ঘেরা সীমান্তপ্রদেশ। তোমারে মনে পড়লেই আমি অনেক অনেক অভিশাপ গিলে নেবো, দেখা হলেই তুলে দেবো প্রতিহিংসার ডালা, এমন চাইবো যেন আমার চেয়েও বেশি খারাপ থাকবে তুমি। যেন তোমার স্বামী হোক শহরের সবচেয়ে লম্পট, তুমি বুঝতে পারো একাকিত্বের কুঘ্রাণ, শহরের সব বাতি নিভে গেলে জানালার গ্রিল ধরে তুমি চেয়ে থাকো, যেন পৃথিবী নিভে যাচ্ছে তোমার কাছে, বিষন্নতায় মরতে চাবে তুমি কিন্তু শহরের সব বিষের দোকান বন্ধ হয়ে যাবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted