| কবিতা | তোমারে ভুলতে চাই উপাস্যের মতো |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কবিতার বিষয় | বিরহ |
তোমার মতো দীর্ঘ কেউ যায়নি কোনোদিন,
শালা, এই যাওয়ার কোনো শেষ নাই-
মাসগুলা ফুরাইয়া যাইতেছে, বছরগুলা ফুরাইয়া যাইতেছে-
কেবল মনে হইতেছে এইতো
সেইদিন তুমি চইলা গেছো-
কসম কইরা বলতে পারি
তোমার মতোন দীর্ঘ করে চলে যায় নাই কেউ