কবিতা টাইপ বি
কবি কৌশিক মজুমদার শুভ
Review This Poem

সফলতা পাইনি কোনোদিন, ঘ্রাণ পেয়ে গেছি কেবল- সেই সুঘ্রাণ- শীতের বাতাসে গরম সিদ্ধ চালের মতো, নাকে এসে বসেছে ক্যাবল- লিপ্সা, ঈর্ষা এইসব শব্দ, পরিচিত- তবু যথেষ্ট উপযোগী নয় চিন্তার মেরুদণ্ড ভেঙে পারে ছিনে নিতে- ছেনাল মাগীদের মতো তারে আমি দূরে ঠেলেও রাখি- সে আমারে টানেও ভীষণ- কুঁচকে মুখ বসে পড়ি গদি ধরে- কেউ আসে, কেউ যায়- উপরে নিচে- অতিব্যস্ত এইসব ওঠানাম- পৃথিবীর অনিবার্য হুন্ডির সওদায়- ব্যতিব্যস্ত হইনি আমি- শুধু চিন্তায় কোলাহলে- কোথাও মাছি এক বসে থাকে, উড়ে যায়- বিদীর্ণ ডিম্বক পানে- মানুষ মানুষেরে কি চেনে? কতখানি? আমিশের মতো স্বাদ নিয়ে ঘ্রাণে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted