কবিতা আলোহীন ফোটন মগজে
কবি কৌশিক মজুমদার শুভ
সময় ২০১৭
4.5/5 - (2 votes)

এ এক আশ্চর্য নিদাঘ বেদনা- কষ্টেরা ঝনঝন করে, ঝরে পড়ে- মনে হয়, এই শীতে দরজায় কড়া নেড়েছিলো এক মানুষী।  আমি কবিতায় তাকে উদযাপন করি- সে এক আশ্চর্য আদলে বেড়ে ওঠে- যেন আমার বুঁক চেঁছে বেড়ে ওঠা এক বহুগামী স্বর্ণলতা- পেখমের ফণায় ফোঁসফোঁস ফুসফুসে ভেনোম হেঁটে আসে, ছন্দে ও তালে- অঘ্রাণের ঘ্রাণে তীব্র শেল বর্শারা খোঁচা দিয়ে জেগে ওঠে- আমি বুঝেছি বিষাদিত হলে ঘুমানো হবে না একদম- তবু স্পষ্টত ত্রুটিপূর্ণ এই সুসন্ধ্যায় হৃদয়ের বেলুন আমি ছেড়ে দিই সীমাবদ্ধ এইসব আকাশে- আমি দেখেছি এইসব ভয়ানক জোৎস্না এককালে কৃত্রিম আঁধার নিয়ে আসে।  প্রান্তরে বাতাস অসম্ভব বয়ে যায়- হৃদয়েরও রোম জেগে ওঠে- যেন সহস্র ঢেউ এসে আঘাত করে কষ্টের ট্রিগারে- ছড়ায়ে কৃত্রিম জ্বর মজ্জা ও হাড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted