| কবিতা | লালসা |
| কবি | কাজী সাদমান আহমেদ |
| সময় | ২০১৯ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
শেষ যেবার তোমাকে চুমু খেয়েছিলাম মিলি
নীল পাড়ের সেই রঙচটা শাড়িটি পরেছিলে
খুব ভালো মনে আছে ঘাড় থেকে মুখটা নামিয়ে
কাঁধের কাছে আসতেই স্ট্র্যাপটা বিরক্ত করল আমায়
কিন্তু জানো সোনালীকে যখন ছুলাম,
অনেক তীব্র ছিল ব্যাপারটায়
ইংরেজি তে জানি কি বলে? ওহ লাস্ট
তারপর ১১ টা রাত কেটে গেল।
কিন্তু মজার কথা জানো কি?
ও আমার শরীরের ভার নিতে পারেনি।
মনে আছে সেই প্রথম রাত?
কপালে চুমু খেয়ে তোমাকে বলেছিলাম
প্রিয়তমা,এ চুমু তোমার শরীরে মুগ্ধতা ছড়াবে।
আজও কি ছড়ায় সেই মুগ্ধতা?
নাকি তোমার বুকের ঐ সুরভী নহরে,
আজ অন্য পুরুষের মুখের গন্ধ লেগে আছে?
মনে আছে সেদিন রাতে তোমার বুকের তিলে
৭টি চুমু খেয়েছিলাম,বিশ্বাস কর সোনালী কে পারিনি
হ্যাঁ তাকে আপন করতে চেয়েছিলাম
কিন্তু দিনশেষে যা হয়েছে তা হল
আমার শরীর আর তার শরীর।
কিন্তু বিশ্বাস কর,দেহ টা চালবাজি করলেও
ঐ মাপ ছাড়া মন টা পায়চারি করেনি
তাই হয়তো ফরাসী চুম্বন এ মুখটা
মিলি মিলি বলে আর্তনাদ করছিল।
বলবে পুরুষ মানুষ,মিলির শরীরের বাসনা জেগেছে
কিন্তু বিশ্বাস করো মনটা তোমাকে ছাড়া কিছুই চায়না
মনে পড়ে, ব্লাউজের ফিতা লাগাতে গিয়ে আমার দুষ্টুমি?
একদিন সকালে অনেক রাগ করেছিলে যে এ বয়সে আর তা মানায় না।
সত্যি কথা বলব? সোনালী শুধু দিতে পেরেছে
আমায় নগ্নতা, ভদ্র লোকের ভাষায় যৌনতা
বলবে আমি তোমায় কি দিয়েছি?
তুমি আমাকে কি আর দেবে?
তোমাতেই তো আমার জীবন।
সোনালীর আর কি দোষ বলো?
বন্ধু সুভাষ এর বোন, হিন্দু ঘরের বিধবা
নগ্নতার আগ্রাসনে বিজড়িত
সমাজ যাকে বলে স্মার্টনেস।
সকাল বেলা সিগার টা ধরিয়ে দেখি
পাশে যাকে মিলি ভেবে যৌন সাধ করেছি
সে এখন নগ্ন অবস্থায় ব্রার হুক লাগিয়ে দিতে বলছে
অগত্যা আমি হুট করে সেই পুরনো দিনের গানে শুনি।
মনে আছে স্কর্পিয়ন্স এর লাভ এট ফার্স্ট স্টিং?
ক্যাসেট টা নিয়ে কত কথা-ঝগড়া করতাম
তুমি বলতে ক্রসফায়ার,
আমি বলতাম স্টিল লাভিং ইউ।
বলেছিলে আমি মারা গেলে গেয়ো,
সকালে গিটারটায় দেখলাম ঘুন ধরেছে
তো জানোই আমার ফিটফাট চলা অভ্যাস
আজোও কোট আর একটা কাঠগোলাপ বুকে,
সেই শেওলা মাখা কবর টা পরিষ্কার করলাম
মনে আছে প্রতিদিন সাবান মাখতে গায়ে
এখন তো তা সম্ভব নয়।
দিনশেষে ঐ মাটির নিচ থেকে কি আমার কথা শুনতে পাও প্রিয়?
যাওয়ার আগে বলে গেছিলে সোনালী ভালো মেয়ে
কিন্তু আমার যে তোমাকে দরকার।
পূর্ন্জন্ম থাকলে ভালো হত জানো
তাহলে ৭ বার নাহোক, আরেকবার তো পেতাম
তোমার ঘাড়ে চুমু খেতাম
ভুলে যেতাম সবকিছু তোমার কাঠগোলাপ গন্ধে।
আর তা হয় কই?বয়সের ভারে এখন শুধু
সোনালীর আঁশটে গন্ধ মেখে চোখ বুজার অপেক্ষা।