| কবিতা | অভিমানীর এপিটাফ |
| কবি | কাজী সাদমান আহমেদ |
| সময় | ২০১৯ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
৬টি মাস, ভালোবাসা ছিল তাই না?
আচ্ছা ভেবে দেখসো
ভালােবাসা নামক পেইন দিসো একটা
অভিধানের ভাষায় যাকে বেদনা বলে!
এই যে, এত সন্দেহ ঝগড়া ,মারামারি, কাটাকাটি
ভালোবাসা কি ফাইজলামি নাকি?
আচ্ছা বাদ দেই না,
এই কটা দিনের ফিলিংস, এটাই বলবা?
আরে তোমার জন্য ৩ বছরের নেশা ছাড়সি
তোমার এই পেরা আর কতক্ষনের!
তবুও শেষবার বলতে চাই কিছু,
বলতে পারো বিদায়বেলার এপিটাফ!