| কবিতা | অবশেষে |
| কবি | কামরুন্নাহার স্মৃতি |
| সময় | ২৮/১২/২০১৯ |
| লিখার স্থান | পীরগাছা, রংপুর। |
রবি ঠাকুর,তুমি গড়েছো ব্যাথার পাহাড়,
নজরুল করেছেন সত্যের গর্বে;
মাথা তুলে দাড়াবার নিষ্ঠুর ঝংকার।
শরৎ রয়েছেন মর্মের বেদনে,
প্রণয়ে নেই তার কোন ক্ষমাহার।
জসীমের বিচরণ পল্লীর বুকে,
নক্সীকাথার মাঠেও বিরাম নেই তার।
আছেন জীবনানন্দ;
সেতো নিশঃসংশয় জীবন ও মরনে,
তাই প্রকৃতির বুকেই ফিরে আসেন বার বার।
মানিক!সেও তো জ্বলেছেন স্বজন বিচ্ছেদে,
ভয় নেই তার আর কিছুই হারাবার।
এই যে হুমায়ুন;
ছুটেছেন উদাসের বেশে শহরের নীড়ে,
ভেদ্য করে জ্বাল মায়া আর ভালোবাসার।
প্রমথ চৌধুরী!!সেও অহংকারী নিজের পরে,
ধারক বলে মনুষ্যত্ব আর মানবতার।
বঙ্কিমের কথা কি আর বলবো!?
সেতো সম্রাট লোকমুখে,
আফিমের ঘোরে অন্তরে যে দীনতা তার।
মাইকেল বসে কপোতাক্ষের পাড়ে,
পাড়ি দিয়ে পথ উর্দু,ফার্সি,ইংরেজি আর বাংলার।
তবে শেষ জয় যেন হয় আাঠারোর তরে;
সুকান্ত যে তুলেছেন সেই জয়োধ্বনি বার বার।
