বাংলা কবিতা, হিংসার উপরে কালো ঘাস কবিতা, কবি জয় গোস্বামী | কবিতা অঞ্চল
কবিতা হিংসার উপরে কালো ঘাস
কবি জয় গোস্বামী
কাব্যগ্রন্থ সূর্য পোড়া ছাই
2/5 - (1 vote)
হিংসার উপরে কালো ঘাস
নীচে হাড়, মাটি জমা খুলি
 
কারোর জানার কথা নয়
 
মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রে
ভেতরের হাড় মাটি কয়লা তেল লোহা
ফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোর
সশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলি
 
তলায় আকাশ বয়ে যায়
guest
0 Comments
Newest
Oldest Most Voted