বাংলা কবিতা, সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ কবিতা, কবি জয় গোস্বামী | কবিতা অঞ্চল
কবিতা সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ
কবি জয় গোস্বামী
কাব্যগ্রন্থ সূর্য পোড়া ছাই
Review This Poem
সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ
যে-ধীবর হাঁটে
 
মাথার টোকাটি উল্টে ধ’রে
যে পায় টুপটাপ উল্কা। চাঁদ
 
সমুদ্রের ছাদ ফুটো ক’রে
একটি ঊষায় তার মাথাটি আগুন লেগে ফাটে
 
তোমার ধৈর্য্যের ভাঙে বাঁধ
 
আবার শতাব্দীকাল পরে
রক্ত চলতে শুরু করে আমার ডানার শক্ত কাঠে…
guest
0 Comments
Newest
Oldest Most Voted