| কবিতা | শিল্প |
| কবি | জয় গোস্বামী |
| কাব্যগ্রন্থ | শাসকের প্রতি |
জমি কেড়ে নেওটাই কাজ
ঘর ছাড়া করাটাই কাজ
আমাদের ঘাড় ধাক্কা দিয়ে
তাড়াও, তারপর তৈরি করো
আমাদেরই বুকের উপরে
উঁচু শিল্প, উদ্ধত সমাজ।
সঙ্গে কিন্তু পুলিশকেও চাই
নাহলে কি করে ছলে ব’লে
আমার হাড়গোড় ভাঙবে, ভাই!
গণতন্ত্র আজ থেকে এটাই
গণতন্ত্র আজ থেকে এটাই।
