বাংলা কবিতা, যেইসব শেয়ালেরা কবিতা, কবি জীবনানন্দ দাশ | কবিতা অঞ্চল
কবিতা যেইসব শেয়ালেরা
কবি জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির
সময় ১৯৪৮

যেইসব শেয়ালেরা— জন্ম জন্ম শিকারের তরে
নীরবে বিশ্রুত আলো নিভে গেলে পাহাড়ের বনের ভিতরে
নীরবে প্রবেশ করে, বার হয়, —চেয়ে দেখে বরফের রাশি
জ্যোৎস্নায় পড়ে আছে; —উঠিতে পারিত যদি সহসা প্রকাশি
সেইসব হৃদ্যন্ত্র মানবের মতো আত্মায়:
তা’হলে তাদের মনে যেই এক বিদীর্ণ বিস্ময়
জন্ম নিতো; —সহসা তোমাকে দেখে জীবনের পারে
আমারও নিরভিসন্ধি কেঁপে ওঠে স্নায়ুর আঁধারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments