কবিতা বাংলাবসন্ত
কবি হাবিব হেলাল
সময় লালজুলাই ২০২৪
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ, রূপক, স্বাধীনতা

বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর ফিরে
চব্বিশের বসন্তে
পিচের ভাঁজে ভাঁজে রক্তের আখ্যান
চোখভরতি বিবেকী কান্না
অজস্র হাহাকার আর ঘৃণা

ক্ষোভে ফুঁসে ওঠে তারুণ্য
মুঠোয় জনযুদ্ধের দামামা
শপথের নয়া জাগরণে জেগেছি
জেগেছে অজস্র প্রেমিক পাখি
উঁচু করে মশালের দশহাত
কাঁধে তুলে নিয়েছে ভার
বঞ্চিতের অধিকার ফেরাবার

ফোটেছে কত বারুদফুল আগুনের
গ্রাফিতি দেয়ালে দেয়ালে
চেতনার অজস্র পা সমবেত—
আবার এসেছে বায়ান্ন
আবার এসেছে ঊনসত্তর
একাত্তর ফিরে এসেছে জুলাইয়ের রক্তপথে...

guest
0 Comments
Newest
Oldest Most Voted