বাংলা কবিতা, সল্টেজ মহাকাব্য কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা সল্টেজ মহাকাব্য
কবি হাসান জীবন
সময় ২১ জুন ২০২০
উৎসর্গ মামা, আকিব ফয়সাল ইস্তি
লিখার স্থান সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

এসো, একটি সাময়িক কষ্টের কথা বলি।
এসো, এই বাজারের থলেটা খুলে দেখাই।
এই এতটা সময় ধরে, আমি ঠিক কিনেছি,
কতটা সদাই। জীবনের দামে।

দেখাই, কতটা কষ্টের রোদে পুড়ে আবাদ করেছি
কিছু জীবিকার প্রেম। কবিতার নয়। সে,
কেবল কাবিখার প্রয়োজনে।
আর নাভিতে জ্বালিয়ে উনুন, নুন মেখে
ছুড়েছি ঠিক কতখানি ঝলসানো মাংস। বিফ
অথবা চিকেন ফ্লেভারে। জ্বলে জ্বলে,
কয়লা সে হবে বলে। আহা তবু এই পথে
এই সম অতলের ভূপৃষ্ঠায়। দেখাই। ঠিক
কতটা পেরেছি এই বেদুয়িন পা দুটি নিয়ে।
খুব সোজা হয়ে দাঁড়াতে। অথচ, আমার
কোন প্রাডো নেই। ঠিক চাইনি, কখনো কোন
পাজেরো’র আধ শোয়া ব্যাক ছিটে,
ঘুম ঘুম চোখ। ঠোঁটে মার্লব্রো টানতে।

এসো, এই লাল নীল গ্রাফের পৃষ্ঠায়। ছোট বড়
অসংখ্য ঘরে, খুব বড় করে, এঁকে দেখাই। আমার
স্থাবর সর্পিল সূচ, ঠিক কতখানি বেঁকে গেছে। ভার্টিক্যাল সে অ্যাক্সিজ ফুঁড়ে। অথচ, আমি
তবু কেবল। শুধু কিছু কবিতাই আওড়াতে চাই।
জাগতিক একাকী মিছিলে, খুব সাহসী শ্লোগানে
আজও তুলি ও সরু গলা, আর্তনাদ ভেজা হাহাকার, আমার। শুধু বলে যেতে চাই, বার বার

সল্টেজ মহাকাব্য।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted